নিজস্ব সংবাদদাতা , আসানসোল :- কথা দিয়ে কথা রাখলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধীপতি বিশ্বনাথ বাউরী রাস্তা উদ্বোধনে এসে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং । তিনি জানান বেশ কিছুদিন আগে গ্রামবাসীদের কথা দিয়েছিলেন বেহাল রাস্তা তিনি নতুন করে নির্মাণ করবেন সেই কথা রেখে পথশ্রী প্রকল্পে রাস্তা উদ্বোধন হলো ।গ্রাম বাংলার রাস্তা ঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার পথশ্রী চতুর্থ দফার প্রকল্পের কাজের সূচনা করেছেন। পথশ্রী প্রকল্পে চতুর্থ দফায় কুড়ি হাজার কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হচ্ছে।

শনিবার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতর চুরুলিয়া মেন রোড হইতে করিম মন্ডল বাড়ি পর্যন্ত পাকা ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল।ফিতে কেটে নারকোল ফাটিয়ে প্রায় দের কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদ শুভ উদ্বোধন করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জেলা পরিষদের সভাধীপতি বিশ্বনাথ বাউরী, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতর প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্ট জনারা ।এদিন গ্রামবাসীরা জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং ও জেলা পরিষদের সভাধীপতি বিশ্বনাথ বাউরী পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান




