23 C
New York
Friday, February 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চালান ছাড়াই শালী নদী থেকে বালি উত্তোলন পুলিশই অভিযানে আটক ট্রাক্টর সহ চালক ।

    বাঁকুড়া : – বাঁকুড়া জেলার ইন্দাস এলাকায় শালী নদী থেকে চালান ছাড়াই পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে এক বালি বোঝাই ট্রাক্টরকে হাতেনাতে আটক করল ইন্দাস থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নদীর দিক থেকে বালি নিয়ে আসার সময় ট্রাক্টরটিকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টরটি আটক করার মুহূর্তে পুলিশকে দেখে চালক তড়িঘড়ি গাড়ি থেকে বালি ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্ত চালককে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে একশ্রেণীর বালি মাফিয়ারা শালী নদীর বুক থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনই সরকারি রাজস্বেরও ক্ষতি হচ্ছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img