23 C
New York
Tuesday, February 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান

    আউসগ্রাম :- তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিচ্ছু জেলা থেকে ব্লকের দলীয় রদবদলের ঘোষণা ইতিমধ্যে করেছেন সেই মতো পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হলো । পুনরায় আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের প্রতি আস্থা রাখলো, রাজ্য তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি আউসগ্রাম ২ নম্বর ব্লক শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হলেন, জগবন্ধু বাউরী , ব্লক যুব সভাপতি সুমন ঘোষ, যুব সহ সভাপতি দেবজ্যোতি কোনার, মহিলা ব্লক নেত্রী অর্চনা রায় । মঙ্গলবার আউসগ্রাম ২ নম্বর ব্লকের  তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা জানায় কোটা অঞ্চল সংখ্যালঘু সেলের কর্মীরা ।এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সেখ সিকেন্দর , অঞ্চল সভাপতি আপেল মিদ্যা, প্রধান ইন্দ্রা চক্রবর্তী,উপপ্রধান আলাউদ্দিন মন্ডল , ব্লকের যুব নেতা সঞ্জু সেখ, অঞ্চল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জী সহ ব্লকের অন্যন্য অঞ্চলের সংখ্যালঘু সেলের পদাধিকারীরা ।

    আউসগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন আমরা সকলে মিলে একসাথে ব্লকের উন্নয়নের স্বার্থে আমরা এগিয়ে চলবো। দল যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো কাজ করব।সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সেখ সিকেন্দর বলেন ব্লকের দলীয় ব্লক সভাপতি শেখ লালন ও শ্রমিক সংগঠনের সভাপতি জগবন্ধু বাউরী দুজনে ই খুব কাজের মানুষ সকলের সুখ-দুঃখকে সকলের পাশে থাকেন। আর তাদের কাছে একটাই দাবি যে সমস্ত দলীয় কাজ অসমাপ্ত হয়ে আছে সেগুলি খুব তাড়াতাড়ি যাতে শেষ করা যায়। পাশাপাশি তিনি আরো বলেন বিগত দিনের শ্রমিক সংগঠনের সভাপতি সেভাবে এলাকার শ্রমিক সংগঠনের জন্য কাজ করতে পারেননি তবে বর্তমান শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি জগবন্ধুর কাছে আশা আছে এলাকার শ্রমিকদের জন্য তিনি জীবন দিয়ে কাজ করবেন।

    IMG20250923115634 01 edited scaled

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img