পাপু লোহার ,কাঁকসা :- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব , আর শারদ উৎসব মানে কচিকাঁচাদের নতুন জামা কাপড় তাদের মুখে হাসি তাই প্রতিবছরের মতো এবারও দূর্গা পূজার প্রাক্কালে প্রায় ১০০ জন কচিকাঁচাকে বাজারে নিয়ে গিয়ে তাদের পছন্দমত নতুন জামা কাপড় কিনে দিলেন পানাগড়ের কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল নেতা পিরু আলম খান। একদিকে সম্প্রীতির বার্তা অন্যদিকে ধর্মীয় ভেদাভেদ ভুলে সোমবার পানাগড় বাজারের একটি দোকানে সকালে নিয়ে আসেন কচিকাঁচাদের এবং সকলকে তিনি বলেন তোমরা তোমাদের নিজেদের পছন্দমত পুজোর নতুন জামা নিয়ে নাও। এতেই খুশির বন্যা বয়ে যায় কচিকাঁচাদের মুখে। শুধু তাই নয় কয়েকশো মহিলাকে শাড়ি উপহার দিলেন। এদিন দেখা গেল অভিনব চিত্র দোকানে নতুন জামা কাপড় কেনার সময় তৃণমূল কর্মীর হাতে পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন চক্রবর্তীর ছবি। এদিন বাচ্চারা নরেন চক্রবর্তী নামের নরেন দাদু জিন্দাবাদ বলে স্লোগান তো।পূজার মুখে নতুন জামাকাপড় হয়ে স্বভাবতই খুশি হয়েছেন স্থানীয় মহিলারা ও কচিকাঁচারা ।


পিরু আলম খান বলেন ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। তারাও খুশি হয় ও তাদের পরিবারের সদস্যরা খুশি হয় । বিধায়ক নরেন চক্রবর্তী কথা উঠতেই তিনি বলেন তার দেখানো পথে হেঁটে চলি তাই তার ছবি এদিন সামনে রেখে কচিকাঁচাদের একটু পরিচয় করিয়ে দেওয়া । এক স্থানীয় বাসিন্দা বলেন এলাকার সমাজসেবী পিরু খান প্রতিবছর পূজোর সময় ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জা





