23 C
New York
Thursday, February 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষা

    কাঁকসা :- সারা পশ্চিম বর্ধমান জুড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হল । শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও মেধার মূল্যায়ন করা মূল উদ্দেশ্য বিজ্ঞান মঞ্চের এই বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষা । সারা পশ্চিম বর্ধমান জেলার ১২ কেন্দ্রে পরীক্ষা হল রবিবার। সেইমতো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রে তথা কাঁকসা ব্লকে ৭ সেন্টারে বিভক্ত করে ২৮৪৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় এদিন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রর সম্পাদক রমেশ মন্ডল জানিয়েছেন সারা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একই সময় একই প্রশ্নপত্রের ওপর পরীক্ষা হয় ছাত্র-ছাত্রীদের । বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞানের উপর ১০০ নাম্বারের পরীক্ষা হয়। প্রতিবছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মঞ্চের উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্কতা তৈরি করা ও কুসংস্কার দূর করা। 

    বেসরকারি স্কুলের ছাত্রী জানায় তার দাবি যেভাবে দিন দিন বিজ্ঞান উন্নতি করছে তাতে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞানের প্রতি মনোযোগ দেওয়াটা দরকার পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রতিবছর এ ধরনের পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের বড় পরীক্ষা দেওয়ার ভয় অনেকটা কাটবে। আর এক ছাত্রী বলে পরীক্ষার ফলাফল বড় কথা নয় ছাত্র-ছাত্রীদের পরীক্ষাতে যোগদান করাটাই সব থেকে বড়। এ ধরনের পরীক্ষার অভিজ্ঞতা আগামী দিনে তাদের সাহস বাড়াবে ।

    IMG 20250921 16485938 1

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img