পাপু লোহার, পানাগড়:-
শ্রী গুরতেগ বাহাদুর জি মহারাজ ,শহীদ মতি দাস,শহীদ সতী দাস এবং শহীদ দয়ালা জীর ৩৫০ তম শহীদ দিবস উপলক্ষে শিখ ধর্মের বিশাল জ্যাঠা শোভাযাত্রা বের হয়। ১৭ সেপ্টেম্বর গুরু কা বাগ তকথ শ্রী হরমন্দির সাহাব পাটনা শহর থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেই শোভাযাত্রা সারা উড়িষ্যা , ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ দিল্লি সহ অন্যান্য রাজ্যে ভ্রমণ করে পাঞ্জাব আনন্দপুর সাহিব শেষ হবে। শনিবার পাটনা থেকে আসা জ্যাঠা শোভাযাত্রা পানাগড়ে এসে পৌঁছায় , পানাগড়ের শিখ ধর্মাম্বলি মানুষেরা পানাগড় গুরু দুয়ারার পক্ষ থেকে শোভাযাত্রাকে স্বাগত জানান এবং শোভাযাত্রায় আসা সকলকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় ।

রবিবার সকালে পানাগড় গুরুদুয়ারায় ভজন কীর্তন অনুষ্ঠিত হয় এর পাশাপাশি ইতিহাসের সাক্ষী সেই সময়কার ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম ও চিত্রলিপি সাধারণ মানুষকে দেখার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করে জাগৃতি যাত্রা কমিটি । পানাগড়ের মানুষ সেই শোভাযাত্রাকে ফুল ছড়িয়ে স্বাগত জানাই পাশাপাশি পানাগড়ের সমাজসেবী ও গুরুদুয়ারার কমিটির সদস্য নিক্কি সিংকে পাটনা জাগৃতি যাত্রা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে। নিক্কি সিং দীর্ঘ সময় ধরে পানাগড় সহ অন্যান্য এলাকায় নানা রকম সমাজসেবার কাজের সাথে যুক্ত থাকেন । করোনা কালে তিনি সবার আগে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছিলেন , পানাগড়ে অনেক মানুষ এখন তাকে করোনা যোদ্ধা নামে চেনে।

গুরুদুয়ারার কমিটির সদস্য হরজিত সিং নিক্কি জানিয়েছেন শ্রী গুরতেগ বাহাদুর জি মহারাজ ,শহীদ মতি দাস,শহীদ সতী দাস এবং শহীদ দয়ালা জী , সাধারণ মানুষের জন্য তারা লড়াই করেছিলেন , হিন্দু সমাজকে বাঁচিয়ে রাখার জন্য সেদিনের লড়াইয়ের ময়দানে নেমেছিলেন তারা । ভারতবর্ষের ভাইচাড়া বজায় রাখতে ও সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করে সকলে জোট মিলে এগিয়ে চলার শপথ নেওয়ার বার্তা দিতেই পাটনা থেকে এই শোভাযাত্রা বের হয়েছে।





