পাপু লোহার, কাঁকসা :- বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে রবিবার বিকালে ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের পানাগড় গ্রামে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস । সম্প্রতি বিজেপি শাসিত ওড়িশা কেন্দ্রের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, বহু পরিযায়ী শ্রমিককের উপর অত্যাচার করা হয়েছে পাশাপাশি বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে এদিনের মিছিল।এদিন পানাগড় গ্রাম মোড় থেকে পাঠানপাড়া পর্যন্ত মিছিল করে এবং মিছিল ঘুরে এসে পানাগড় গ্রামের মোড়ে একটি পথসভাও করে ।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পিরু আলম খান, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ , সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকেরা।পিরু আলম খান বলেন বিভিন্ন রাজ্যের বিজেপি বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার চালাচ্ছে পাশাপাশি তারা বাংলা ভাষাকে অপমান করছে । বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাই বাংলার মানুষকে সচেতন হতে হবে।আর বাংলা তৃণমূল কংগ্রেস সরকারের এ ধরনের অন্যায় কে প্রশ্রয় দেবে না তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলবে ।





