নিউজ ডেস্ক:- সাতসকালে বন্ধ বাড়ি থেকে এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে কাঁকসার পানাগড়ের রেলপাড়ের ট্যাংকি তলায় । এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ট্যাংকিতলার বাসিন্দা মালিক পাল (৫৫) বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা তার দেখাশোনা করতেন। দিন কয়েক ধরে মালিক পাল বাড়ি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার সকাল থেকেই এলাকায় দুর্ঘন্ধ ছড়িয়ে পরে। দুর্ঘন্ধের উৎসস্থল খুঁজতে গিয়ে দেখা যায় মানিক পাল বাড়ি থেকে বের হচ্ছে এই দুর্গন্ধ। তখন এলাকাবাসীরা কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এর পর জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে ঘরের ভেতর ঢোকে । পুলিশ দেখে ওই ব্যক্তি ঘরের বারান্দায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের অনুমান প্রায় ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। গোটা শরীরে পচন ধরে গেছে।কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা সন্দীপ আগরওয়াল জানিয়েছেন দীর্ঘদিন ধরে সে একাই বাড়িতে থাকতো এবং তাকে প্রতিবেশীরা দেখাশোনা করত বেশ কয়েকদিন থেকে তার দেখা মেলেনি। প্রতিবেশীরাও চিন্তায় ছিলেন এবং শুক্রবার সকাল বেলা তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেয় তারা। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার কৃষি কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস বলেন তার পরিবারের লোকজন কেউ দেখেনা স্থানীয় প্রতিবেশীদের ওপরে নির্ভর করে থাকতে হতো পরিবারের লোকজনকে বারবার বলা সত্বেও পরিবারের লোকজন কোন খোঁজ খবর নেয়নি। প্রশ্ন তুলছে সাধারণ মানুষ তবে কি মানিক বিশ্বাসকে অনাহারে , বিনা চিকিৎসায় , অবহেলায় পড়ে মরতে হলো ।।






