23 C
New York
Thursday, February 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিরুডিহা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিনিধি :- প্রতি বছরের মতো এবারও বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। এদিন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন তপন কুমার বারুই এ.ডি.আই, দুর্গাপুর, ডঃ কলিমুল হক জাতীয় শিক্ষক এবং শিক্ষারত্ন প্রাপ্ত তথা নেপালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , সুকুমার রুইদাস শিক্ষারন্ত্ন প্রাপ্ত,কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত, কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মন্ডল, কাঁকসা ট্রাফিক পুলিশ ওসি মহঃ আশরাফুল ইসলাম , বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দুর্গাদাস মুখার্জি , গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায়মহান্তি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়, বিদ্যালয়ের স্বাগতা পাঁজা সহ বিশিষ্টজনেরা। এদিন ছাত্র-ছাত্রীরা সংগীত, নিত্য, আবৃত্তি করে পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানায় স্কুল কর্তৃপক্ষ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img