নিউজ ডেস্ক :- মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এসএসসি পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝুলানো একদল যুবককে। সবার গায়ে একই কালো সাফারি। কালো সাফারি পড়ে কারা এদের পরীক্ষা কেন্দ্রের চেকিং এর দায়িত্ব দিল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। পার্সিদের তলাশীর কাজ করতে গিয়ে তারা নিজেই বলেছেন আমরা বাউন্সার। কিন্তু প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পড়ে চেকিং করা যায়? কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশি দায়িত্বে থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোম গার্ডের অথবা লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সি শিক্ষিত গার্ডদের হাতে। এইসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কালো গেঞ্জি পড়ে পরীক্ষার্থীদের ছেকিং এর কোন অফিসিয়াল নিয়ম নেই। তাই এড়িয়েছে মহকুমা প্রশাসন। ফোনে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছে বাউন্সারের কোন গল্পই নেই। আর সাফারি পড়ে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই। পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে।


বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন কালো পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিভাবে প্রবেশ করল ওরা। কার নির্দেশে প্রবেশ করল। আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে জানতে চাইছি। পাল্টা জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন কেন কালো সাফারি পড়ে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি। আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে। কোন কাজ নেই সেজন্য সবকিছুতেই রাজনীতি খুঁজছে।






