জয়জীবন গোস্বামী, বাঁকুড়া : শহরবাসীকে বিভিন্ন যানবাহনের বিকট শব্দ থেকে দূষণমুক্ত করতে বাঁকুড়া শহরজুড়ে চলল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের অভিযান। কোথাও দেখা মিলল দাবাং পুলিশ অফিসারের ভূমিকায় সদর ট্রাফিক পুলিশ আধিকারিকদের আবার কোথাও দেখা মিলল পুলিশ আধিকারিকদের মুখে সচেতনার সুর। সাধারণ মানুষদের সচেতন করতে বারে বারে পথে নেমেছে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ। বার বার বিভিন্ন পথনাটিকার মাধ্যমে সচেতন করা হয়েছে সাধারণ মানুষজনদের। রাস্তায় দু’চাকার দ্রুতগামী যানবাহন চালানোর ক্ষেত্রে হেলমেট পরা, গাড়িতে অবশ্যই সিটবেল্ট ব্যবহার করা এবং বিভিন্ন যানবাহনের বিকট শব্দের হর্ণের ব্যবহার ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের। সঠিক নিয়ম মানার ক্ষেত্রে যে পরিমাণ জনসচেতনতা দরকার, আমাদের সমাজে এখনও তা নেই। মানুষের সেই হুশ ফেরাতেই এ বার নয়া পথ ধরল বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ।





