পাপু লোহার, পানাগড় :- পানাগড় শিল্পতালুকের রাষ্ট্রায়ত্ত গ্যাসের বটলিং প্লান্টের ট্রাক ড্রাইভার ইউনিয়নের বিশ্বকর্মা পুজো উপলক্ষে বটলিং প্লান্টের ট্রাক ড্রাইভার ইউনিয়ন কর্মীদের পাশে দাঁড়ালেন এলাকার সমাজসেবী তথা আউসগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। এদিন তিনি বিশ্বকর্মা মন্ডপে এসে প্রণাম করে প্ল্যান্টের সমস্ত গাড়ির চালক ও খালাসীদের পাত পেড়ে খাওয়ালেন। এবং তাদের সমস্ত সুখ দুঃখের কথাগুলো শুনলেন । এছাড়াও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুবনেতা সঞ্জু শেখ, কোটা অঞ্চল সভাপতি সামসের আলম মিদ্দা, ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক দীপঙ্কর রায়, লাল্টু , রফিক , নুর আলম সহ ইউনিয়নের অন্যান্য কর্মীরা ।

এদিন প্ল্যান্টের ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও যুব নেতাকে সংবর্ধনা করা হয় । ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে বেশ কিছু দাবি ব্লক সভাপতি রাখা হয় , তার মধ্যে অন্যতম দাবি ট্রাক ড্রাইভারদের জীবন সুরক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জীবন বীমার আওতায় আনার দাবি করেন। ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন পানাগড় শিল্পতালুক দিন দিন বেড়েই চলেছে সেই সাথে বেড়ে চলেছে কর্মসংস্থান ।

আগামী দিনে আরো অনেক শিল্পপতিরা বিনিয়োগ করবেন ও পানাগড় শিল্পতালুক আর এগিয়ে যাবে, তবে বিরোধীরা কি বলল তাতে কোন আসে যায় না বিরোধীরা সবসময় বিরোধীরা করতেই জানে ।যুব নেতা সঞ্জু শেখ জানান চালক ও খালাসিদের জীবন বীমারআওতায় নিয়ে আসার কথা চলছে জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের সাথে খুব তাড়াতাড়ি সম্ভবত পুজোর পরই সে বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব।





