23 C
New York
Friday, February 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    স্বয়ংসিদ্ধা কর্মসূচি শিবির অনুষ্ঠিত হলো ওন্দাতে

    জয়জীবন গোস্বামী, বাঁকুড়া : বুধবার বাঁকুড়া সদর মহিলা থানা ও সাইবার ক্রাইম থানার উদ্যোগে বাঁকুড়ার ওন্দাতে অবস্থিত বেলারানী ইনস্টিটিউটে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মূল লক্ষ্য ছিল ‘স্বয়ংসিদ্ধা’ কর্মসূচি এবং সাথে বর্তমান সাইবার ক্রাইমের সর্তকতা বিষয়ক সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সাইবার ক্রাইমের বিভাগের আধিকারিকরা। সাথে এই শিবিরে অংশগ্রহণ করেন বেলারানী ইনস্টিটিউটের প্রায় ১০০ জন শিক্ষক এবং ছাত্রীরা। এই ‘স্বয়ংসিদ্ধা’ হলো পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে চালু হওয়া মানব পাচার এবং বাল্যবিবাহ প্রতিরোধের একটি সচেতনতামূলক প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে তরুণ-তরুণীদের আইনি সচেতনতা সাথে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা।

    IMG 20260212 WA0125

    এদিনের অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মহিলাদের আইনগত অধিকার, সুরক্ষা ও সরকারি সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় যেমন অনলাইন প্রতারণা থেকে কিভাবে নিজেদের রক্ষা করা , সাইবার বুলিং, সোশ্যাল মিডিয়াতে নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা থেকে সতর্ক থাকার উপায় সম্পর্কেও উপস্থিত সকলকে অবহিত করা হয়।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img