23 C
New York
Sunday, March 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জন্মাষ্টমীতে কাঠামো পুজো, দূর্গাপুজোর সূচনা হল বেলুড় মঠে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- সারারাজ্য জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। আর প্রতিবছরের মতোই এদিনে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কাঠামো পুজোর আয়োজন হল বেলুড় মঠে। এদিন ডাকের কাঠির সঙ্গে মহাধুমধামে কাঠামো পুজো করা হল। আনুষ্ঠানিকভাবে এরপরই শুরু হবে দূর্গাপুজোর প্যান্ডেল বাঁধার কাজ।

    সূত্রের খবর, বৃহস্পতিবার এদিন সকালে সাড়ে সাতটার সময় মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয়। তার আগে মঙ্গল আরতি সম্পন্ন করা হয়। পাশাপাশি কাঠামোটি সুসজ্জিত ভাবে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত আছে। নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাঠামো পুজো হয় বেলুড় মঠে।

    প্রসঙ্গত, প্রথা মেনেই বেলুড় মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই প্রতি বছর শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে। ১৯০১ সাল থেকে স্বামী বিবেকানন্দ দেবী দুর্গার পুজো শুরু করেন বেলুড়মঠে। আজও সেই ঐতিহ্য বহন করে আসছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। শতবছর পরেও সেই একই রীতিনীতি জাঁকজমকপূর্ণভাবে মেনে চলা হচ্ছে।প্রতিবছরই পুজোর সময় কয়েক লক্ষ ভক্তের ভিড় হয় বেলুড় মঠে । কুমারী পুজো দেখার জন্য দূর-দূরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে এখানে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img