23 C
New York
Sunday, March 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পুলিশের জালে সোনারপুরে বাইক চুরি চক্র, গ্রেফতার দুই

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা- অবশেষে পুলিশের জালে সোনারপুরের বাইক চুরির চক্র। সিসিটিভির সূত্র ধরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুইজন অভিযুক্তকে। উদ্ধার হয়েছে একটি বাইক। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের তরফে।

    সূত্রের খবর, দিন কয়েক আগে সোনারপুর থানা এলাকায় হরিনাভীর ব্যবসায়ী বিধান দেবনাথের দোকানের সামনে থেকে তার একটি বাইক চুরি হয়ে যায়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভির সূত্র ধরে সোনারপুর থানা এলাকায় চৌহাটি থেকে বুধবার বিকেলে শানু দেবনাথ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও একটি নাম। এরপর ওই রাতেই বিষ্ণুপুর থানা এলাকা থেকে মিলন মাঝি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

    এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    অন্যদিকে, অভিযোগকারী ব্যবসায়ী বিধান দেবনাথ জানান, “গত ৪ আগস্ট আমার দোকানের সামনে আমি আমার বাইকটা রাখি। এরপর হঠাৎই দেখতে পাই বাইকটা নেই। সোনারপুর থানায় অভিযোগ জানাই। পুলিশ আসে তদন্তের জন্য। সিসিটিভি আছে‌ কি না জিজ্ঞাসা করে। এরপর আমার দোকানের সিসিটিভি ফুটেজ পুলিশকে দি। তারপরেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img