23 C
New York
Friday, March 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভাঙড়ে ফের ১৪৪ ধারা, পঞ্চায়েত উপ সমিতি গঠনে অশান্তির আঁচ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা- আজ, মঙ্গলবার থেকে ভাঙড়ে ফের জারি হল ১৪৪ ধারা। এদিন ভাঙড় ২ নম্বর ব্লকে পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে। সেই কারনেই যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই আগেভাগেই সতর্কতা নিচ্ছে পুলিশ প্রশাসন। এদিন ভাঙড় ২ ব্লকের কাশিপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। বলা হয়েছে প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে কোন জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না।

    পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভাঙড়ের সব গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন। এই সময় নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই তাই অশান্তি এড়াতে প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটার জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই মর্মে সোমবার সন্ধ্যা থেকেই মাইকিং করে এলাকাবাসীদের জানিয়ে দিয়েছেন কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার সকালেও চলেছে মাইকিং। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

    উল্লেখ্য, সদ্য হওয়া পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঠিক হবার পর থেকেই ভাঙড়ে অশান্তির খবর প্রায়শই শিরোনামে থাকতো। তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই এলাকায়। এমনকি দুইপক্ষের বেশ কিছু জন নিহত ও আহতও হয়েছেন।‌ এরপর ভোট পর্ব মিটে যাওয়ার পর সেই ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপর আবার গত অগস্ট মাসেও ভাঙড় ২ ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় ওই সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। এবার আবার সেই ভাঙড় ২ ব্লকেই পঞ্চায়েত উপসমিতির গঠন নিয়ে যাতে অশান্তির ঘটনা না ঘটে তাই ১৪৪ ধারা জারি করল প্রশাসন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img