নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন – আগামী ৯-১০ই সেপ্টেম্বর দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। এই উপলক্ষ্যে আগামী কাল ভারতে আসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এরমধ্যেই খারাপ সংবাদ। যথেষ্ট করোনা আক্রান্ত হয়ে পড়েছেন জো বাইডেনের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। আগামী কালই দিল্লিতে আসার কথা রয়েছে জো বাইডেনের। কিন্তু এখন প্রশ্ন কি ভাবে তিনি সশরীরে এই সম্মেলনে যোগ দেবেন? কারণ নিয়ম অনুযায়ী বর্তমানে মার্কিন প্রেসিডেন্টেকে ৭-১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে।
এদিন হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে , মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার মৃদু উপসর্গ রয়েছে। তবে জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও চলতি সপ্তাহে আবারও করোনা পরীক্ষা করা হবে জো বাইডেনের।
জিল বাইডেনের কমিউনিকেশন ডিরেক্টর এলিজাবেথ আলেকজান্ডার বিবৃতি দিয়ে জানিয়েছেন , ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। এখন তিনি ডেলাওয়ারের রেহোবোথ বিচে নিজেদের বাড়িতে থাকবেন। জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এলেও আদৌ কি তার নেগেটিভ থাকা সম্ভব? এই নিয়ে প্রশ্ন উঠছেই।




