23 C
New York
Sunday, March 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শিবপুর থানা থেকে উদ্ধার শতবর্ষ পুরনো দুই কামানের গোলা, ছড়িয়েছে চাঞ্চল্য

    নিজস্ব প্রতিনিধি, হাওড়া – শিবপুর থানা থেকে উদ্ধার শতবর্ষ পুরনো দুটি কামানের গোলা। আর যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়। অতীতকালের দুটি কামানের গোলা সংরক্ষণের জন্য রাজ্য বিচারব্যবস্থা সংরক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে।

    ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ঠিকানার হদিস করতে গিয়ে এই দুটি কামানের গোলা উদ্ধার হয় বলেই জানা যাচ্ছে। কয়েকমাস আগে রাজ্য সরকারের এই সংস্থার পক্ষ থেকে হাওড়ার শিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে ওই স্বাধীনতা সংগ্রামীর হদিস পাওয়ার জন্য যোগাযোগ করা হয়। যদিও প্রাপ্ত সূত্র অনুযায়ী শিবপুরের ওই স্থানে পুরাতন বাড়ি সব ভেঙে উড়ালপুল, বহুতল তৈরি হয়ে এলাকার নকশাই বদলে গেছে সম্পূর্ণ রূপে।

    ওই ঘটনার সূত্রেই থানার আধিকারিক সংস্থার মহা পরিপালক ও ন্যাসপাল পশ্চিমবঙ্গ বিপ্লব রায় বলেন, “আমরা এক স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস খুঁজতে এসে শিবপুর থানার মধ্যে কলের জলের লাইন তৈরির সময় এই গোলা দুটি উদ্ধারের কথা জানতে পারি। এরপর এই দুটিকে রাজ্য বিচারব্যবস্থা সংরক্ষণাগার ও গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়ার আবেদন করি”।

    শিবপুর থানা থেকে উদ্ধার হয়েছিল এই দুটো গোলা সেটাও সংরক্ষণাগারের লিখিত ইতিহাসে লিপিবদ্ধ করা হবে বলে এদিন জানান বিপ্লব বাবু। সূত্রের খবর, এই দুটি গোলা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে। এর একটিতে ১৮০০ দশকের সাল উল্লেখ থাকলেও আরেকটাকে পরিষ্কার করে বাকি বৃত্তান্ত জানা সম্ভব বলেই মনে করা হচ্ছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img