নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপালের বিবাদ এখনও চলছে। আর এর মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন৷ কিন্তু সূত্রের খবর, রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের এই বৈঠকে যেতে বারণ করা হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা।
গত ২ রা সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ‘আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তারই নির্দেশ মেনে কাজ করবেন। সরকার তাদের নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তারা মানতে বাধ্য নন।’
আর এরপরেই আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু এদিন বৈঠকে যোগ না দেওয়ার পিছনের ‘কারণ’ হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা ২ সেপ্টেম্বরের রাজভবনের সেই নির্দেশিকার কথাই উল্লেখ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘আপনারা আগামীকাল অফিসের অন্য কোনও কাজ করতে বাইরে যেতেই পারেন। কিন্তু বৈঠকে যোগ দেবেন না।’




