23 C
New York
Thursday, March 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    টলিউড ছেড়ে বলিউডে পা , তীব্র কটাক্ষের মুখে অদ্রিজা

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিপাড়ায় টিভি সিরিয়াল এবং সিনেমার অন্যতম মুখ অভিনেত্রী অদ্রিজা রায়। গত একবছর মত সে কলকাতা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা হয়ে উঠেছেন। ‘দুর্গা অউর চারু’ দিয়ে প্রথম পথ চলা হিন্দি সিরিয়ালে। সেই সিরিয়ালের জন্য সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন। এরপরই আসে নতুন প্রজেক্ট। দেশের সবচয়ে জনপ্রিয় চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অদ্রিজা।

    সম্প্রতি সামনে এসেছে ‘ইমলি-৩‘ – এর প্রমো। তাতে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে অদ্রিজাকে। কিন্তু প্রমো দেখার পর হইচই পড়ে গেছে দর্শকদের মধ্যে। ‘ইমলি-৩’ – এর প্রমো মিলে যাচ্ছে ‘লাভ বিয়ে আজকাল’-এর প্রমোর সঙ্গে। তাহলে কি বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক করছেন অদ্রিজা?

    তবে গত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান,’ দুটি প্রোমোর কিছু দৃশ্যের মিল রয়েছে। কিন্তু মূল গল্প পুরোটাই আলাদা। আগেও বাংলার অনেক সিরিয়ালের রিমেক হয়েছে হিন্দিতে। সেটা চ্যানেলের বিষয়। বাংলার কোনও জিনিস যদি জাতীয় স্তরে নেওয়া হয় তাতে তো বাঙালি হিসাবে আমি গর্ববোধ করব। তবে এই সিরিয়ালের আসল চমক তো প্রথম এপিসোড দেখলে দর্শকরা আন্দাজ করতে পারবে”।

    গত ৮ বছর টলিপাড়ায় কাজ করেছেন অদ্রিজা। তারপর এখন মুম্বই ইন্ডাস্ট্রিতে। আরও একটি প্রশ্ন করা হয় তাকে মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতার সম্বন্ধে। তিনি জানান,” মুম্বই ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি সত্যিই খুব খুশি যে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ বাংলা ইন্ডাস্ট্রি আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে গড়তে হয়। ক্যামেরা ফেস সবটাই। এখনে কম্পিটিশন অনেকটাই। অনেক অনেক অডিশনের পর একটা চরিত্র পাওয়া যায়”।

    ‘ইমলি-৩’ সিরিয়ালে গায়িকার ভূমিকায় অভিনয় করছেন নায়িকা অদ্রিজা। নায়কের ভূমিকায় রয়েছে সাইকেতন রাও। তার সাফল্য খুশি অদ্রিজার পরিবার, বন্ধু বান্ধব এবং অনুরাগীরাও। আগামী ১১ই সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে শুরু হচ্ছে ‘ইমলি-৩’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img