23 C
New York
Sunday, March 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দিনে দুপুরে শুট আউট, আহত তিন, চাঞ্চল্য বাঁকুড়ায়

    নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া – ফের দিন দুপুরে শুট আউটের ঘটনা। মারুতি গাড়িকে ধাওয়া করে এলোপাতাড়ি গোলাগুলি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাঁকুড়া শহরের কেশিয়াকোল এলাকায়। এই ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভার সহ তিন ব্যক্তির পেটে ও বুকে গুলি লাগে। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে কি কারন রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    সূত্রের খবর, মঙ্গলবার চারজন মারুতি গাড়ি নিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে রওনা হয়েছিলেন এই গাড়িটিকে ধাওয়া করেন একটি বাইক। যাতে দুজন আরোহী ছিল। এরপর আচমকাই ওই মারুতি সুজুকি অল্টো গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বাইকে থাকা দুইজন আরোহী। চার থেকে পাঁচটি গুলি চলে বলে জানা গেছে। আহত হয়েছেন চালক সহ ৩ জন। আহতদের ইতিমধ্যেই বাঁকুড়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী।

    পুলিশ সূত্রে খবর, মারুতি ভ্যানের ভিতর থেকে প্রচুর তৃণমূলের পতাকা, ফেস্টুন উদ্ধার হয়েছে। ফলে এই গোলাগুলির ঘটনার পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কারন নিশ্চিত করতে তদন্তে নেমেছে পুলিশ।

    এক স্থানীয় বাসিন্দা জানান, “দুপুরের খাবার খেয়ে বাড়িতেই ছিলাম। হঠাৎই গুলির শব্দ শুনতে পাই। এরপর বাড়ি থেকে বের হয়ে দেখতে পাই গুলি খেয়ে ৩ জনের রক্তারক্তি অবস্থা। দিনে দুপুরে এই রকম ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে দাবি জানাবো এই এলাকায় যাতে শান্তি ফিরে আসে।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img