23 C
New York
Saturday, March 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলের গুরু দায়িত্বে দেবাংশু

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সামনে লোকসভা নির্বাচন। আর তার আগে নতুন করে গঠিত হল আইটি ও সোশ্যাল মিডিয়া সেল ইউনিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সেলের গঠন করা হয়। এর আগে আইটি সেলের দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার তার পরিবর্তন করে দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল কমিটির ইনচার্জের দায়িত্ব দেওয়া হল দেবাংশু ভট্টাচার্যকে।

    বছরখানেক আগে দেবাংশুকে আইটি সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল দলের তরফে। তবে সে দায়িত্ব তিনি এককভাবে পালন করছিলেন। এবার ৩৭ জনের কমিটি তৈরি হল। সেই কমিটির সভাপতি হলেন দেবাংশু। এছাড়া চারজন সহ সভাপতি আছেন। আছেন একাধিক সম্পাদক, সাধারণ সম্পাদকও। রয়েছেন এক্সিকিউটিভ সদস্যও।

    এদিন কমিটি তৈরি নিয়ে দেবাংশু জানান, ‘রাজ্যের বিরোধী দল-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন ধরেই তা শক্ত হাতে রোখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে এবার কমিটি গঠন করে সেই কাজ হবে।’

    তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img