23 C
New York
Thursday, August 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু ভাঙল জলের সাথে সেতুর ওপর আটকে ট্রাক

    জয়জীবন গোস্বামী, বাঁকুড়া : প্রবল বৃষ্টিতে ভাঙলো সেতু। সেতু দখল নিল জলস্তর। বাঁকুড়া বিধানসভার দুই নম্বর ব্লকের গন্ধেশ্বরী নদীর উপর অবস্থিত মানকানালি সেতু। গত কদিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়েছে এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে মনকানালি সেতু। সেতু দখল নিয়েছে প্রবল জলস্তর। সেতুটির ভগ্নপ্রায় অবস্থা। আর তাতেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বহু মানুষজন। ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন প্রায় ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষজন। চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই এলাকার স্থানীয় মানুষজন। মঙ্গলবার সেতু পেরোতে গিয়ে একটি ট্রাক জলের স্রোতে আটকে পড়ে। বুধবার ভগ্নপ্রায় মানকানলি সেতু পরিদর্শন করেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাশাসক, সদর মহকুমা শাসক, দুই নম্বর ব্লকের বিডিও, ইরিগেশন ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন প্রশাসনিক কর্তারা। কথা বললেন ওই এলাকার স্থানীয় মানুষজনদের সাথে। শুনলেন তাদের অসুবিধের কথা।
    সেতু পরিদর্শনে এসে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন দীর্ঘ পাঁচ বছর ধরে সেতুর উপর যাতে ফ্লাইওভার হয় সেই দাবি জানিয়ে আসছেন তারা।

    IMG 20260819 WA0029

    বছরের পর বছর বলা সত্ত্বেও কর্ণপাত করেনি বিগত সরকার। তবে সরকার পাল্টেছে উন্নয়ন হচ্ছে। বর্ষাকাল শেষ হলেই সমস্ত কাগজপত্র ঠিক করে শুরু করা হবে এই সেতুর উপর ফ্লাইওভার তৈরির কাজ। এক বছরের মধ্যে ফ্লাইওভার পাবেন ওই এলাকার স্থানীয় মানুষজন বলেও জানান বিধায়ক। তবে বর্ষাকাল পেরোলে সাধারণ মানুষদের সুবিধার্থে আপাতত একটি অস্থায়ী রাস্তা তৈরি করে যাতে সাইকেল মোটরসাইকেল সেই রাস্তা দিয়ে পারাপার করতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img