23 C
New York
Sunday, August 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাঁকুড়া জেলা পুলিশের নেশা মুক্ত অভিযান

    জয়জীবন গোস্বামী , বাঁকুড়া :
    রাজ্যে সরকারের পালাবদলের পর নেশা মুক্ত অভিযান চলছে জোরকদমে। একেবারে কড়া হাতে একের পর নতুন এক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের নতুন সরকার। নেশার কারবার রুখতে কড়া হাতে দমন অভিযান বাঁকুড়া জেলা পুলিশের। শুক্রবার রাতে গোপন সূত্র মারফত হঠাৎ অভিযান তাতেই মেলে সাফল্য। বাঁকুড়া সদর থানার পুলিশ বাঁকুড়া শহর সংলগ্ন ১৯ নম্বর এলাকার কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রেসক্রিপশন প্রয়োজনীয় ওষুধ ও কফ সিরাপ সহ নেশার দ্রব্য উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় জাকির ভূঁইয়া নামে এক ব্যক্তিকে। আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে সদর থানার পক্ষ থেকে।


    এদিন বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি আইন এবং শৃঙ্খলা অরুনাভ দাস জানান গোপন সূত্রকে কাজে লাগিয়ে হঠাৎ অভিযান চালানো হয় কেঠারডাঙ্গা এলাকায়। সেখান থেকে অভিযান চালিয়ে জাকির ভূঁইয়া নামে এক ব্যক্তির কাছ থেকে
    বেশ কিছু নেশার সামগ্রী উদ্ধার করা হয়। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে নেশার সামগ্রি বাজেয়াপ্ত করার পাশাপাশি জাকির ভূঁইয়া নামে ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এই ঘটনার সাথে সাথে অন্য কোন চক্র জড়িত আছে কিনা সেই নিয়েও তদন্ত শুরু করা হচ্ছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img