23 C
New York
Sunday, August 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাঁকুড়া সতীঘাটে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ এর পক্ষ থেকে অবৈধ পুলকার গাড়িগুলির বিরুদ্ধে অভিযান

    জয়জীবন গোস্বামী : স্কুলের পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য পরিবহন দপ্তর স্কুল বাস এবং পুল কারগুলির ক্ষেত্রে কঠোর নির্দেশিকা জারি করেছে। রাজ্য জুড়ে দেখলে দেখা যায় পড়ুয়াদের স্কুলে যাতায়াতের জন্য বেআইনিভাবে ব্যবহার হচ্ছে টোটো এবং ওমিনির মত প্রাইভেট পুলকার গাড়ি। এবার তাদের নিয়মে বেঁধে ফেলতে তৎপর রাজ্য সরকার এবং পরিবহন দপ্তর। প্রতিটি গাড়ির বৈধ ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং বীমা থাকা অত্যন্ত জরুরী বলে সরকারের তরফে জানানো হয়েছে। সাথে চলন্ত গাড়ি থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে সেই গাড়িতে থাকা জরুরি অবশ্যই একজন সহায়ক। সাথে জানানো হয় ১৫ বছর পুরনো গাড়ি স্কুল পড়ুয়ারদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন বাঁকুড়া সতীঘাটে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ এর পক্ষ থেকে অবৈধ পুলকার গাড়িগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়।

    IMG 20260822 WA0008

    বেশ কিছু পুলকার গাড়ি আটক করে সেই গাড়িগুলির বৈধ নথিপত্র এবং ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা হয়। এদিন পুলকারে থাকা স্কুল পড়ুয়াদের সাথে কথা বলেন বাঁকুড়া সদর ট্রাফিক আধিকারিক গৌতম সেন। কথা বলেন পুলকার চালকদের সাথেও। স্কুল কর্তৃপক্ষের নির্দিষ্ট গাড়ি স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে কার্যকরী বলে জানান তিনি। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ম নির্দেশিকা অনুযায়ী চলার পরামর্শ দেওয়া হয় বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img