23 C
New York
Sunday, March 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    তার কণ্ঠেই শোনা গিয়েছিল চন্দ্রযান-৩-এর সফল অবতরণ , ইতিহাস গড়ে দুনিয়াকে আলবিদা এন ভালারমাথির

    নিজস্ব প্রতিনিদি , বেঙ্গালুরু – ইতিহাস গড়ে ইতিহাসের পাতায় মিলিয়ে গেলেন সেই বিজ্ঞানী। তিনি আর কেউ নন , ইসরোর সফল বিজ্ঞানী এন ভালারমাথি। গত ২৩ সে আগস্ট সন্ধ্যায় তার কণ্ঠেই চন্দ্রযান-৩-এর সফল অবতরণের খবর শুনেছিল গোটা বিশ্ববাসী। তার কণ্ঠেই শোনা গিয়েছিল চন্দ্রযান-৩-র উৎক্ষেপণের কাউন্টডাউন। সেই কণ্ঠ এবার চিরতরে স্তব্ধ হয়ে গেল। ইসরোর সেই বিজ্ঞানী চলে গেলেন চিরঘুমে। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিজ্ঞানীমহল। এই ঘটিনায় শোক প্রকাশ করেছেন তার সহকর্মী সহ গোটা ইসরোর টিম। জোড়া সাফল্যের মাঝেও আজ চলে জল ইসরোর টিমের।

    শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন বিজ্ঞানী এন ভালারমাথি। এরপরেই তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। এই দুঃসংবাদ জানিয়েছেন এন ভালারমাথির সহকর্মীরা। এপ্রসঙ্গে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে , রকেট উৎক্ষেপণের কাউন্টডাউনের পিছনে আইকনিক মহিলার কণ্ঠটি শ্রীহরিকোটা থেকে যাওয়া ভবিষ্যতের কোনও মিশনে শোনা যাবে না। ভালারমাথি ম্যামের অপ্রত্যাশিত মৃত্যুতে, সেই কণ্ঠ চিরকালের জন্য বিবর্ণ হয়ে রইল।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img