23 C
New York
Sunday, March 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মোটা টাকা নিয়ে ডিগ্রী, মন্ত্রী সত্যজিৎ বর্মনের অভিযোগে সাসপেন্ড ৯টি ডিএলএড-বিএড কলেজ

    নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর- উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিএড এবং ডিএলএড কলেজকে পোর্টাল থেকে বাদ দিল শিক্ষাদপ্তর। কয়েকদিন আগেই স্কুল শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন দূর্নীতির অভিযোগ তুলে রাজ্যের দারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ৯ টি কলেজকে বাদ দেওয়া হয়েছে সমগ্র উত্তর দিনাজপুর জেলায়। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

    স্কুল শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন অভিযোগ এনেছিলেন উত্তর দিনাজপুরের কয়েকটি বিএড কলেজ মোটা টাকার বিনিময়ে শংসাপত্র দিচ্ছে। এমনকি সেখানে যথাযথ ডিগ্রিধারী শিক্ষকও নেই। নেই অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থাও। এই অভিযোগ পাবার পর বিষয়টি ক্ষতিয়ে দেখে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আর তারপরেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে ৯ টি বিএড কলেজের লাইসেন্স বাতিল করল রাজ্য।

    তবে এই বিএড কলেজগুলির তরফে জানানো হয়েছে, তারা এখনও বিষয়টি বুঝে উঠতে পারছে না। কী কারণে এই পোর্টাল থেকে নাম বাদ গেলো সেই নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে তারা। অন্যদিকে মোটা টাকার বিনিময়ে শংসাপত্র দেবার অভিযোগও অস্বীকার করা হয়েছে এই কলেজে গুলির তরফে। তাদের দাবি, এইসব অভিযোগ ভিত্তিহীন।

    অন্যদিকে এই বিষয় নিয়ে মন্ত্রী সত্যজিৎ বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলেজগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিলো সেই বিষয়ে অভিযোগ জানানো হয়েছিলো। তারপরই এই ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

    প্রসঙ্গত, বিএড কলেজগুলিতে দূর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। প্রায়শই মোটা টাকার বিনিময়ে শংসাপত্র দেবার অভিযোগ ওঠে বিভিন্ন কলেজ গুলির বিরুদ্ধে। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশ কয়েকটি বিএড কলেজের লাইসেন্স পুনর্নবীকরণ স্থগিত করে দেন। দুর্নীতির অভিযোগ ওঠায় ওই সব বিএড কলেজেগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল। রাজভবনের তরফে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়। তারপরেই ফের আবার এই অভিযোগ সামনে এলো।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img