23 C
New York
Saturday, March 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সারাদেশের মতো কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে মহা সমারোহ পালিত হচ্ছে জন্মাষ্টমী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকীতে নিষ্ঠাভরে শ্রীকৃষ্ণ ভক্তরা তার আরাধনা করেন। এদিন মথুরা বৃন্দাবন থেকে শুরু করে মায়াপুরের ইস্কন সব জায়গায় মহা সমারোহ পালিত হয় জন্মাষ্টমী। এদিন শ্রীকৃষ্ণের জন্মোসব উপলক্ষে দু দিন ব্যাপী জন্মাষ্টমী পালিত হচ্ছে কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে। সকালে আগমন বহু ভক্তদের। তারা শ্রীকৃষ্ণের পুজোতে সামিল হন।

    সূত্রের খবর, বুধবার সকাল থেকেই কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে ছিল বিশেষ পুজা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে আলচনা ও নানা অনুষ্ঠান। এদিন সকাল থেকেই ভক্তরা জন্মোষ্টমি পুজোয় অংশ নেন৷ প্রথমে মধ্যরাত্রি অর্থাৎ রাত বারোটার কিছু আগে বিভিন্ন উপকরণ দিয়ে স্নান করানো হয় কৃষ্ণের মূর্তিকে। এরপর তাঁর মূর্তিতে ঘি, চন্দন, দুধ গঙ্গাজল দিয়ে কৃষ্ণের অভিষেক জন্মাষ্টমী পালন করা হয়।

    এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শ্রী কৃষ্ণ হলেন আদর্শ ও বীরত্বের প্রতীক। তাঁর সেই আদর্শ ও বীরত্ব সকলকে অনুপ্রাণিত করতে প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী পালিত হয়৷ সকাল থেকেই ভক্তরা মন্দীরে ভীড় জমিয়েছেন। চলছে বিশেষ পুজা পাঠ ও আরতি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img