23 C
New York
Saturday, March 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়’! ভিজিটিং কার্ড বিলি, ধৃত যুবক

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা- অদ্ভুত ভয়ঙ্কর কান্ড! খুন ‘পরিষবা’ নিয়ে বিলি করা হচ্ছে ভিজিটিং কার্ড। তাতে লেখা নাম ফোন নম্বর। সাথে একটি ভয়ঙ্কর বাক্য। ‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়!’ প্রকাশ্যে বুক ফুলিয়ে এমন কার্যক্রমের বহর দেখে রীতিমত শিউরে ওঠার জোগাড়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ইতিমধ্যেই ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।

    সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই ক্যানিংয় একটি ভিজিটিং কার্ড হইচই ফেলে দিয়েছিল। সেখানে লেখা আছে মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়! নিজের ছবি ও ফোন দিয়ে তাকে ‘ভাড়া’ করার বিজ্ঞাপন দেবার অভিযোগ উঠছিল মোরসেলিম মোল্লা ওরফে বুলেটের বিরুদ্ধে। এরপর অভিযোগ পেয়ে তল্লাশি অভিযানে নামে ক্যানিং থানার পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দু রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    পুলিশ সূত্রে খবর, এটা প্রথম নয়। গত বছর অগষ্ট মাসে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল এই মোরসেলিম। একবছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য সহ তিনজনের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোরসেলিমকে গ্রেফতার করা হয়। তবে তখন নেহাতই নাবালক থাকার কারনে তাকে জামিন দেওয়া হয়। এরপর আবার পুলিশের খাতায় নাম উঠল মোরসেলিমের।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img