23 C
New York
Sunday, March 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    টোটো অটোর অবাধ চলাচল রুখতে বড় পদক্ষেপ রাজ্য সরকারে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- অটো টোটো ও‌ তিন চাকার যানের অবাধ চলাচল আগেই রাজ্যকে অস্বস্তিতে ফেলেছে। সেই হিসেবে অবাধ চলাচল ছাঁটতে চলেছে রাজ্য সরকার,তার ইঙ্গিত আগেই এসেছিল। এবার সেই ইঙ্গিতেই পড়ল শিলমোহর। জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি টোটো, অটো এবং তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করল রাজ্য সরকার। এই মর্মে রাজ্যের পরিবহণ দফতরের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে।

    সূত্রের খবর, বেআইনিভাবে জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো অটো ও তিন চাকার যান চলাচলের ফলে বাড়ছে দুর্ঘটনা। একইসঙ্গে রোজই নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের তরফে। এমনটাই খবর।

    এমনকি, বেআইনি টোটো, ই-রিকশার উৎপাদন পুরোপুরি বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। আপাতত কোন কোন জেলার কোথায় কোথায় বেআইনী উৎপাদন কেন্দ্র আছে তা চিহ্নিত করার কাজ শুরু হয়ে সরকারের তরফে। এই প্রসঙ্গে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়। এবার সেই ইঙ্গিত সত্যি হল।

    এই নিয়ে বিধানসভায় আগেই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বলেছিলেন, “গত দশ বছরে প্রচুর ছোট গাড়ি রাস্তায় নেমেছে। বেকার যুবকদের এতেই জীবিকা নির্বাহ হচ্ছে। কিন্তু এতে বাসগুলোর ক্ষতি হচ্ছে। লং রুটের বাস গুলো ক্ষতির মুখে চলাচল বন্ধ করে দিচ্ছে। তাই আমরা সমস্ত পৌরসভা, পঞ্চায়েতগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছি যাতে সমস্ত লোকাল পুলিশ-প্রশাসনের সঙ্গে বসে অটো, ই-রিকশাগুলিকে একটি নির্দিষ্ট এলাকাতেই শুধু চালানো যায়।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img