নিজস্ব প্রতিনিধি, হুগলী- অবশেষে গঠিত হলো হুগলী জেলা পরিষদের স্থায়ী সমিতি। জেলা পরিষদের ৯ জন কর্মাধ্যক্ষের মধ্যে ৮ জন নতুন মুখ। এক মাত্র সুবীর মুখোপাধ্যায় ছাড়া আর কারোর হাতে খড়ি হয়নি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদে। আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল স্থায়ী কমিটিতে চমক থাকতে পারে। তবে এই চমকে বেশ চর্চায় এসেছে হুগলী জেলা পরিষদের স্থায়ী সমিতি।
সূত্রের খবর, বৃহস্পতিবার জেলা পরিষদের সভাকক্ষে হুগলী জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠনের আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন, সভাধিপতি রঞ্জন ধারা অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শান্তনু বালা, বিধায়ক অসীমা পাত্র, রামেন্দু সিংহরায়। এদিনই কর্মাধ্যক্ষদের আপাতত ভাবে দফতর বণ্টন করা দেওয়া হয়। তবে অফিসিয়ালি আগামী ১৪ তারিখে কর্মাধ্যক্ষদের অফিস বন্টন হবে। এদিনের সভাতে সুবীর মুখোপাধ্যায়কে শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়। আর ৮ টি নতুন মুখ যে যে দায়িত্ব পেয়েছেন, একনজরে দেখে নিন-
১) জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরে আসীন তারকেশ্বরের দেবী প্রসাদ রক্ষিত।
২) পূর্ত ও পরিবহন দফতরের দায়িত্বে ধনিয়াখালির বিজন বেসরা।
৩) কৃষি সেচ ও সমবায়ের দায়িত্বে সিঙ্গুরের মদন মোহন কোলে।
৪) শিশু নারী ও জনকল্যাণ দফতরের কর্মাধ্যক্ষা হয়েছেন প্রিয়া সাঁতরা।
৫) বন ও ভূমি সংস্কার দফতরের কর্মাধ্যক্ষ বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি।
৬) খাদ্য ও সরবরাহ দফতর পেয়েছেন জাঙ্গীপাড়ার শামীম আহমেদ।
৭)ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ হলেন হরিপালের নিখিল পাত্র।
৮) মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব পেলেন চুঁচুড়ার আইনজীবী নির্মাল্য চক্রবর্তী।
পাশাপাশি, এই নতুন দায়িত্ব প্রাপ্ত সদস্যদের পরিচালনার জন্য মেন্টর করা হয়েছে প্রাক্তন সভাধিপতি সেখ মেহবুব রহমানকে। কো-মেন্টর করা হয়েছে ভোলানাথ চ্যাটার্জি। একইসঙ্গে দলনেতা এবং উপাধ্যক্ষ করা হয়েছে যথাক্রমে দীপ্তি ভট্টাচার্য্য এবং অরুণ কেওড়াকে।




