23 C
New York
Sunday, March 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিধায়কদের বেতন বৃদ্ধি হতেই আন্দোলনের ঝাঁঝ বাড়ল সংগ্রামী যৌথ মঞ্চের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রাজ্যের বিধায়ক, মন্ত্রী, প্রতিমন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় প্রতিটি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। তবে তাঁর নিজের বেতন তিনি বাড়াচ্ছেন না। আর এবার তা নিয়ে নতুন করে সরব হল সংগ্রামী যৌথ মঞ্চ।

    তাদের অবস্থান কর্মসূচি আজ ২২৪ দিনে পড়ল। মুখ্যমন্ত্রী এখনও ডিএ নিয়ে কিছুই ঘোষণা করেননি। আর তার মধ্যে বিধায়কদের বেতন বৃদ্ধি করলেন। যা একেবারেই ভালো হল না।

    এদিন তাই ফের বিক্ষোভের পথে হাঁটার একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা।

    উল্লেখ্য, এদিন বিধানসভায় অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী বলেন, “এ রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে”।

    তিনি জানান, “এতদিন বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img