23 C
New York
Saturday, March 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    হরিদেবপুর ব্লাইন্ড স্কুলে নাবালিকা নির্যাতনের অভিযোগ, ধৃত ২

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- হরিদেবপুরের দৃষ্টিহীনদের একটি স্কুলে দুই নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ। এই ঘটনায় এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে স্কুলের মালিক ও রাঁধুনিকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আরও কয়েকজন জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    সূত্রের খবর, হরিদেবপুরের দৃষ্টিহীনদের ওই স্কুলে বেশ কয়েকজন নাবালিকা পড়াশোনা করে। এমনকি তাঁদের থাকার ব্যবস্থাও রয়েছে। অভিযোগ, ওই হোমের বেশ কয়েকজন নাবালিকা শারীরিক নির্যাতনের শিকার হন। এদিন শিশু কল্যাণ সমিতির লোকজন এবং কমিশনের সদস্যরা লালবাজারে সাহায্য নিয়ে হরিদেবপুর থানায় এসে অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে স্কুলের মালিক ও রাঁধুনিকে গ্রেফতার করা হয়েছে হরিদেবপুর থানার পুলিশের তরফে। পাশাপাশি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে তারা। ইতিমধ্যেই স্কুল ভিতরে সমস্ত বাচ্চাদের সঙ্গে কথা বলছে তারা। এই ব্লাইন্ড স্কুলের পিছনে আরো অন্য কোন চক্র চলছিলো কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

    স্কুলের এক কর্মী জানান, “এই ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমরা জানতাম না। আমরা খাওয়ানোর সময় খাওয়াই তারপরে হয়তো এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। যদি ঘটে তাহলে খুব লজ্জাজনক।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img