নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান- শনিবার কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতি ও কোল ইন্ডিয়া বেসরকারি করনে বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করলো কয়লা খাদান শ্রমিক কংগ্রেস (INTTIUC)। এদিন ঝাঁঝরা কোলিয়ারিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন সংসদ শতাব্দী রায়, INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা।
সভায় উপস্থিত থেকে সাংসদ শতাব্দী জানান, আমরা বেসরকারিকরণের তীব্র বিরোধিতা জানাচ্ছি। কোনো ব্যক্তিস্বার্থের জন্য বেসরকারী করণ কিছুতেই মেনে নেবো না। যথার্থ কারন দেখাতে হবে বেসরকারি করনের।
পাশাপাশি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জি-২০ নিয়ে মোদির বিরুদ্ধে তোপ প্রকাশ করলেন শতাব্দীর। তিনি বলেন, “মোদি ব্যক্তিপ্রচার ভালোবাসেন এটা তারই নমুনা। উনি বড়োই আত্মকেন্দ্রিক। এই কারনে বিরোধী দলকে(কংগ্রেস) আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করেননি। এমনকি নতুন সংসদ ভবন উদ্বোধনের সময়েও রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করেননি। এর থেকেই বোঝা যায় তিনি কতটা অহংকারী।”




