কাঁকসা :- আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের সিলামপুর গ্রামের ঈদ গাহের সীমানা পাঁচিল তৈরির কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার বিকালে । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর , কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার সহ প্রমুখেরা।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঈদ গাহের সীমানা পাঁচিল তৈরি করতে প্রথম পর্যায়ে জেলা পরিষদের পক্ষ থেকে ৮ লক্ষ টাকা দেওয়া হবে এবং তিনি তার বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়ে বাকি অংশের সম্পন্ন করা হবে বলেছেন ।




