পাপু লোহার , পানাগড় :- আইপিএলের অনুকরনে প্রতিবছর পানাগড়ে অনুষ্ঠিত হয় পি .পি.এল । এবার চতুর্থ বর্ষের পানাগড় প্রিমিয়ার লিগ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তার আগে শনিবার ট্রফি উন্মোচন ও জার্সির উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। পানাগড় প্রিমিয়ার লিগ কমিটির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এই ক্রিকেট প্রতিযোগিতা হবে মূলত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে। এখানে ১২টি দল অংশগ্রহণ করেছে। এদিন খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়াও হয়। এদিন উপস্থিত ছিলেন কাঁকসার আইসি প্রসুন খান, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জী, এলাকার সমাজসেবী উত্তম কেশ সহ অন্যান্যরা।





