কাঁকসা :- পুজোর মুখেই ১০ দফা দাবির নিয়ে বীরভূমের ইলামবাজার ব্লক ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি। এই কর্মসূচিতে ইলামবাজারের একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় । এদিন অনুষ্ঠান ভবন থেকে ১০ দফার দাবিতে একটি পদযাত্রা বের হয় বীরভূমের ইলামবাজারে। এদিনের পদযাত্রায় পা মেলান রাজ্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তথ্য সম্পাদক শেখ সেন্টু, জেলার জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম সহ সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এবং এলাকার ট্রাক ড্রাইভাররা। এদিনের কর্মসূচিতে আলোচনা হয় ১০ দফা দাবি নিয়ে। ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন ক্যালেন্ডারে পয়লা সেপ্টেম্বর দিনটি যেন ড্রাইভার দিবস হিসাবেই মান্যত পায় এবং ড্রাইভারদের মর্যাদা, সামাজিক সুরক্ষা ইত্যাদি দাবি নিয়ে এক আলোচনা হয় এই কর্মসূচিতে। ড্রাইভারদের গাড়ি নিয়ে রাস্তা ঘাটে চলার পথে সবসময়ই সামাজিক সুরক্ষা প্রশাসনিক ব্যবস্থা সব রকম সুযোগ-সুবিধা যাতে পাই তারই দাবিতে আজ এই কর্মসূচি। ড্রাইভাররা প্রতিমুহূর্তে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছে এবং সমস্ত সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তারই ভিত্তিতে কয়েক দফার দাবীতে আজ আমরা ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথে নেমেছি। এবং আজ ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমবেশি ১০ জনকে মানপত্র হাতে তুলে দেওয়া হয়।।







