পানাগড় :- পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বটলিং প্লান্টের গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের একটি কর্মী সভা পাশাপাশি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এদিন ইউনিয়নের পক্ষ থেকে ড্রাইভার ইউনিয়ন সদস্যদের সংবর্ধনা জানানো হয় । এদিন সকল সদস্যদের সংবর্ধনা জানান আউশগ্রাম ২ নং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি জগবন্ধু বাউরি এছড়াও ছিলেন কোটা অঞ্চলের যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জী ,কোটা অঞ্চলের তৃণমুল কংগ্রেস সভাপতি আপেল মিদ্যা ,পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা বাগদী সহ এলাকার তৃণমূল কর্মীরা । শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি জগবন্ধু বাউরি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার পর সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা দেওয়ার নির্দেশে দিয়েছিলেন তাই সেই মতো আমরাও মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করে চলছি । পাশাপাশি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে হবে।





