23 C
New York
Tuesday, March 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাঁকুড়ার ইন্দপুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

    জয়জীবন গোস্বামী, বাঁকুড়া : – বাঁকুড়ার ইন্দপুর থানার  বগাগ্রাম সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিমেষের মধ্যে  ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ, আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা।  আগুনের লোলিহিন শিখা গ্রাস করল বহু পিচের ড্রাম ও লরি।  ঘটনাস্থলে পৌঁছয় ইন্দপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। সাথে আগুন নেভানোর কাজে এগিয়ে আছেন ওই এলাকার বাসিন্দারা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারনে এই অগ্নিকান্ড ঘটে কি তা পস্ট নয় , তদন্তে নেমেছে দমকল বাহিনী।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img