জয়জীবন গোস্বামী , বাঁকুড়া : বুধবার দুপুর নাগাদ বাঁকুড়া উত্তর বনবিভাগের আধিকারিক এর কাছে সংগামী গণমঞ্চের পক্ষ থেকে হাতি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগ্রামী গণমঞ্চের পক্ষ থেকে জানা যায় তারা নয় দফা দাবি নিয়ে উত্তর বণ বিভাগ আধিকারিক এর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। তাদের দাবি হাতির আক্রমণে অধিকাংশ দিনই আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষজন থেকে চাষিরা। ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর ফসল থেকে ঘরবাড়ি। তাই তাদের দাবি এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। অবিলম্বে ময়ূর ঝর্না প্রকল্প কার্যকর করে হাতির থাকার উপযুক্ত ব্যবস্থা করতে হবে ।

ধানের ক্ষতিপূরণ বিঘা প্রতি ১৫ হাজার টাকা , আলু এবং সবজির ক্ষতিপূরণ হিসাবে বিঘা প্রতি ২৫ হাজার টাকা, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাতির আক্রমণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে বনদপ্তরকে সেই বাড়ি পুনঃনির্মাণ এবং সকল বুনো হাতিদের নিরাপদ স্থানে স্থানান্তর করার ব্যবস্থা করতে হবে বনদপ্তরকে।




