23 C
New York
Thursday, March 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘সেভ লাইফ সেভ ড্রাইভ’ অভিযান বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের

    জয়জীবন গোস্বামী, বাঁকুড়া : পথ দুর্ঘটনা কমাতে ‘সেভ লাইফ সেভ ড্রাইভ’ কর্মসূচী পালন বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের। ‘সেভ লাইফ সেভ ড্রাইভ’ হলো পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি পথ সুরক্ষা অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য হলো গাড়ির বেপরোয়া গতি রোধ করে ট্রাফিক আইন মানা, মদ্যপান করে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় হেলমেট বা সিটবেল্ট ব্যবহার করা। যাতে সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষদের অকালে প্রাণ না হারাতে হয়।

    IMG 20260311 WA0132

    বুধবার বিকেলে বাঁকুড়া সতীঘাট সংলগ্ন বড় ব্রিজের কাছে পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনামূলক প্রচার করা হয় সদর ট্রাফিকের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের আধিকারিক এবং পুলিশ কর্মীরা সাথে অংশগ্রহণ করেন সাধারণ মানুষও। বাইক থামিয়ে কখনো তাদের হেলমেট পড়ার আবেদন জানানো হয় আবার কখনো বিভিন্ন বড় এবং ছোট গাড়ি থামিয়ে যাতে অবশ্যই সিটবেল্ট পরে তারা গাড়ি চালান সেই আবেদন জানানো হয় বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে হেলমেট ছাড়া বাইক চালানো বা সিটবেল্ট না পরলে কড়া আইনি ব্যবস্থাও হুঁশিয়ারি দেয়া হয় এদিন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img