23 C
New York
Thursday, April 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাঁকুড়ায় গৃহবধুর বজরঙ্গবলির প্রতিকৃতি খোদায় মন কেড়েছে শহরবাসীর

    জয়জীবন গোস্বামী, বাঁকুড়া :-  তরমুজের উপর  নজরকাড়া বজরঙ্গবলির প্রতিকৃতি খোদায় বাঁকুড়ায় গৃহবধুর। প্রত্যেক বছর চৈত্র শুক্লপক্ষে পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী। এবারও আগামীকাল বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হবে হনুমান জয়ন্তি অর্থাৎ হনুমানের জন্ম উদযাপন। বজররংবলী ছিলেন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক। তাই রামনবমীর ঠিক পরেই পালিত হয় রামের প্রিয় ভক্ত বজরঙ্গবলির জন্মউৎসব। হনুমান চালিশা পঠন এবং বিভিন্ন জাগযজ্ঞের মধ্য দিয়ে হিন্দু রীতি মেনে পালিত হবে হনুমানজীর জন্মজয়ন্তী।হনুমানজিকে মনে করা হয় শিবের অবতার। শৈশব থেকেই তার অনেক ক্ষমতা। ভক্তিভরে তাঁর উপাসনা করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এরই সঙ্গে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। বুধবার তরমুজের উপর এর নজরকাড়া বজরঙ্গবলির প্রতিকৃতি খোদায় মন কেড়েছে শহরবাসীর। কথায় আছে যিনি রাঁধেন তিনি চুল ও বাঁধেন। বাড়ির গৃহবধু হলেও একদিকে সংসার সামলান অপরদিকে পেশায় তিনি মেকআপ আর্টিস্ট। একদিকে যেমন বাড়ির কাজ সামলান অপরদিকে কখনো আলুর উপর তারা মায়ের প্রতিকৃতি, আবার কখনো রামলালার প্রতিকৃতি গড়ে প্রতিভাবীন শিল্পীর পরিচয় দিয়েছেন। জানা যায় তার নাম চৈতালি বিশ্বাস বাঁকুড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের স্কুলডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। 

    IMG 20260401 221431

    শিল্পী জানান তার বরাবরই ইচ্ছে সময় সুযোগ বুঝে নতুন কিছু তৈরি করা। যেহেতু এবছর প্রখর গ্রীষ্ম আর গ্রীষ্মকালে তরমুজের চাহিদাও ব্যাপক। সেইখান থেকেই তিনি মনে করেন যদি তরমুজের উপর কিছু বানানো যায়। বাজার থেকে তরমুজ এনে সেই তরমুজ কে দীর্ঘ আট ঘন্টার প্রচেষ্টায় রূপান্তরিত করেন বজরঙ্গবলির প্রতিকৃতি রূপে। আটা, টুঠপিট, পাটের তৈরি চুল, বিভিন্ন রং, তুলি দিয়ে তৈরি করে ফেলেন বজরঙ্গবলির প্রতিকৃতি। বরাবরই তার নিখুঁত হাতের নিপুন কর্ম মন কেড়েছে সকলের। 

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img