23 C
New York
Wednesday, May 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাইকের সাইলেন্সার শব্দের দাপাদাপি শহরে নাজেহাল আমজনতা অভিযান বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের

    জয়জীবন গোস্বামী, বাঁকুড়া বাঁকুড়া : বিকট শব্দদূষণ সাইলেন্সার বিরুদ্ধে অভিযান বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের অভিযানে নেমেই সাফল্য পুলিশের। আটক করা হলো দশটি মোটরবাইক। মোটর ভ্যাকেল অ্যাক্ট অনুযায়ী কোম্পানির দেওয়া গাড়ির সঙ্গে খোলা বাজারের লাইট, সাউন্ড সাইলেন্সার সহ বিভিন্ন জিনিস লাগানো আইনাত দণ্ডনীয় অপরাধ। এই দূষণের কারণে হতে পারে জরিমানা কখনো জেল কিংবা দুইই হতে পারে। কিন্তু সম্প্রতিকালে বাঁকুড়া শহরে দেখা মিলছে এমন কিছু বাইক চালকদের যারা মোটরবাইকের সাইলেন্সার পাইপ থেকে বিকট শব্দের আওয়াজ বেরোচ্ছে। তারা বাজার থেকে কিনে এক্সটার্নাল সাইলেন্সার ব্যবহার করছিলেন। যাতে গাড়ির আওয়াজ আরো জোরালো ও তীব্র হয়। আর সেই বিকট আওয়াজে নাজেহাল হতে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষদের। এদিন এইসব বাইক এবং বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযানে নামে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ। আর এই অভিযানে মেলে সাফল্য। এক্সটার্নাল সাইলেন্সার লাগানো দশটি এমন বাইক আটক করা হয় এবং নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সদর থানায়।

    IMG 20260527 WA0002

    মঙ্গলবার সেইসব বাইক চালকদের জেলা ট্রাফিক পুলিশের আধিকারিকরা মোটর ভেহিকেল নিয়ম অনুযায়ী সেই সব এক্সটার্নাল সাইলেন্সার খুলে কোম্পানির সাইলেন্সার লাগানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি করা হয় জরিমানা। সাথে আগামী দিনের জন্য সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে এরকম সাইলেন্সার কেউ ব্যবহার না করেন। এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের ডিএসপি কৈলাসপতি মাহাতো, বাঁকুড়ার সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ চ্যাটার্জী, ওসি ট্রাফিক গৌতম সেন সহ বাঁকুড়া সদর থানাএবং ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আগামী দিনে নিয়ম না মেনে আবার এই ধরনের অপরাধ করলে আরো কঠোর হাতে আইন প্রণয়ন করা হবে বলেই দাবি সদর ট্রাফিক আধিকারিকদের।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img